ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

হত্যার হুমকি পেয়ে জিডি করলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৩৬, ৪ নভেম্বর ২০২৪
হত্যার হুমকি পেয়ে জিডি করলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ। ছবি: সংগৃহীত

হত্যার হুমকি পেয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ। এ ঘটনায় তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। 

সোমবার (৪ নভেম্বর) বিকেলে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা উল্লেখ করেন অধ্যাপক এএসএম আমানুল্লাহ।

পোস্টে আমানুল্লাহ লিখেন, ‘আজ সকাল ১০টার দিকে আমাকে দেশে ব্যবহৃত একটি বিদেশি নম্বর থেকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংস্কারের উদ্দেশ্যে গতকালের সিন্ডিকেটে কিছু অপ্রিয় সিদ্ধান্ত গ্রহণ করাটাই এ হুমকির মূল কারণ বলে মনে হচ্ছে। আমরা ইতোমধ্যে সারাদেশের কলেজগুলোকে নিয়ন্ত্রণের ভেতর নিয়ে আসতে সক্ষম হয়েছি। দেশের এলোমেলো হয়ে যাওয়া শিক্ষাব্যবস্থার উন্নয়নেও ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছি। দিন-রাত মিলে ১৮ ঘণ্টা কাজ চলছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে। এতে অনেকেরই সহজ রোজগারের পথ বন্ধ হতে যাচ্ছে।’

Advertisement

হত্যার হুমকি দিলেও কোনো লাভ নেই জানিয়ে উপাচার্য লেখেন, ‘এসব হত্যার হুমকি, পত্রিকায়, সোশ্যাল মিডিয়ায় বাজে কিচ্ছা-কাহিনি লিখে আমার এবং আমার সহকর্মীদের সম্মান নষ্ট করার হুমকি দিয়ে কোনো লাভ হবে না।’

হত্যার হুমকি দেওয়ায় জিডি করা হয়েছে জানিয়ে অধ্যাপক আমানুল্লাহ লেখেন, ‘হত্যার হুমকি নিয়ে জিডি করছি, সম্মানিত উপদেষ্টাদেরকে বিষয়টি জানিয়েছি, প্রধান উপদেষ্টার সচিবকেও বিষয়টা জানিয়েছি। এজেন্সিগুলোও জানে ব্যাপারটা।’

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!