ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

এমবিএ-এমএএস ভর্তিতে সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:২৮, ৪ নভেম্বর ২০২৪
এমবিএ-এমএএস ভর্তিতে সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন-ক্যাম্পাস নন-থিসিস-থিসিস বেইজড মাস্টার অব অ্যাডভান্সি স্ট্যাডিজ (এমএএস) ও অ্যাডভান্সড এমবিএ প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির জন্য অনলাইন আবেদনের তারিখ বাড়ানো হয়েছে। 

সোমবার (৪ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোস্তাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

ভারপ্রাপ্ত পরিচালক জানান, বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে অন-ক্যাম্পাস নন-থিসিস/থিসিস বেইজড এমএএস ও অ্যাডভান্সড এমবিএর  প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির জন্য অনলাইন আবেদনের তারিখ ২১ নভেম্বর রাত ১২টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। 

Advertisement

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন গেটওয়ে অথবা পে স্লিপ ডাউনলোড করে প্রাথমিক আবেদন ফি বাবদ ১ হাজার টাকা জমা দিতে হবে। সেই আবেদন ফরমের প্রিন্ট কপি অনলাইন থেকে সংগ্রহের শেষ তারিখ ২৪ নভেম্বর। 

প্রসঙ্গত, লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে ক্লাস শুরু হবে ১২ জানুয়ারি, ২০২৫। বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে পাওয়া যাবে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!