ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

জবি দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ কাজ সেনাবাহিনীকে হস্তান্তরের দাবি

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৪:৪৫, ৪ নভেম্বর ২০২৪
জবি দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ কাজ সেনাবাহিনীকে হস্তান্তরের দাবি
৩ দফা দাবি নিয়ে সোচ্চার হচ্ছেন জবি শিক্ষার্থীরা। ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকার কেরানীগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্ন করতে তা সেনাবাহিনীর কাছে হস্তান্তর করাসহ মোট ৩ দফা দাবি নিয়ে সোচ্চার হচ্ছেন শিক্ষার্থীরা। 

সোমবার (৪ নভেম্বর) ১২টায় বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। বিক্ষোভে আনুমানিক ৮০০ থেকে ৯০০ শিক্ষার্থী ছিলেন।

শিক্ষার্থীদের ৩ দফা 

Advertisement

ক। স্বৈরাচার আমলে নিয়োগপ্রাপ্ত প্রজেক্ট ডিরেক্টরকে আইনের আওতায় আনতে হবে এবং ৭ দিনের মধ্যে সেনাবাহিনীর দক্ষ অফিসারদের হাতে এই দ্বায়িত্ব অর্পণ করতে হবে।

খ। শিক্ষা মন্ত্রণালয় থেকে সুস্পষ্ট ঘোষণা আসতে হবে যে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে দেওয়া হয়েছে এবং হস্তান্তর প্রক্রিয়ার রূপরেখা স্পষ্ট করতে হবে।

গ। অবিলম্বে বাকি ১১ একর জমি অধিগ্রহণের ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং পুরাতন ক্যাম্পাস নিয়ে স্বৈরাচার সরকারের আমলের সব চুক্তি বাতিল করতে হবে।

প্রসঙ্গত, শিক্ষার্থীরা মিছিল নিয়ে তাঁতিবাজার মোড়ে এসে রাস্তা বন্ধ করে দিয়ে বিক্ষোভ প্রদর্শন করার ফলে রাস্তার উভয় পাশের যান চলাচল বন্ধ ছিল। তবে বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
 

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!