ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ইবির ক্রীড়াক্ষেত্র হবে আধুনিক

ইবি সংবাদদাতা
প্রকাশিত: ১৮:৩৪, ৩ নভেম্বর ২০২৪
ইবির ক্রীড়াক্ষেত্র হবে আধুনিক
ছবি: ডেইলি বাংলাদেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াক্ষেত্র আরো সম্প্রসারণ হবে। আরো আধুনিক মানে উন্নীত করা হবে ক্রীড়ার প্রতিটি ক্ষেত্র। এখান থেকে আরো আন্তর্জাতিক মানের খেলোয়াড়-ক্রীড়াবিদ তৈরি হবে একদিন।

রোববার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয় আন্ত:বিভাগ ও আন্ত:হল ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনকালে এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের শরীর চর্চা ও শিক্ষা বিভাগ এ প্রতিযোগিতার আয়োজন করে।

প্রধান অতিথির বক্তৃতায় ভিসি বলেন, ক্রীড়াক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য রয়েছে। এখানকার খেলোয়াড়দের অর্জনের ইতিহাস অত্যন্ত মজবুত। তারা দেশে-বিদেশে তাদের প্রতিভার স্বাক্ষর যেমন রেখে চলেছে, তেমনি তাদের অর্জনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় আলোকিত হয়েছে। এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে এই সেক্টরের সঙ্গে জড়িত সবাইকে আরো গতিশীল নেতৃত্ব প্রদান করে যেতে হবে। বিশ্ববিদ্যালয় সব ধরনের সহযোগিতা করবে।

Advertisement

আন্ত:বিভাগ ও আন্ত:হল ফুটবল প্রতিযোগিতার আহ্বায়ক বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. মো. ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মনজুরুল হক, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. খন্দকার তৌহিদুল আনাম, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ প্রমুখ। 

অনুষ্ঠান উপস্থাপনা করেন বিশ্ববিদ্যালয়ের শরীর চর্চা ও শিক্ষা বিভাগের উপ-পরিচালক ড. মো. আসাদুর রহমান।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!