ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

৭ কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে আজও বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৫৪, ৩ নভেম্বর ২০২৪
৭ কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে আজও বিক্ষোভ
ছবি: ডেইলি বাংলাদেশ

সাত কলেজে চলমান নানাবিধ সংকট সমাধানের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা কলেজসহ সাত কলেজের শিক্ষার্থীরা। বিক্ষোভ থেকে সাত কলেজের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ স্বায়ত্বশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি ওঠে।

রোববার (৩ নভেম্বর) সকাল ১১টায় ঢাকা কলেজের শিক্ষার্থী আব্দুর রহমানের নেতৃত্বে এই মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ঢাকা কলেজের শহিদ মিনার থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

একই সময় তিতুমীর কলেজ ব্যতীত ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বাকি পাঁচটি কলেজেও অনুরূপ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আন্দোলনকারী শিক্ষার্থী ব্যতীত অন্যান্য শিক্ষার্থীরা শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ করে। তবে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কম।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!