ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

পবিপ্রবিতে জিএসটি ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণ

পবিপ্রবি
প্রকাশিত: ১৬:১৯, ৩১ অক্টোবর ২০২৪
পবিপ্রবিতে জিএসটি ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণ
ছবি: ডেইলি বাংলাদেশ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ২০২৩-২৪ সেশনের জিএসটি গুচ্ছভুক্ত ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, আইডি কার্ড ও অ্যাকাডেমিক প্রোফাইল প্রদান করে বরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের কনফারেন্স কক্ষে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য ড. এসএম হেমায়েত জাহান, ট্রেজারার অধ্যাপক মো. আব্দুল লতিফ, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জিল্লুর রহমান, প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান, ডিন কাউন্সিল আহ্বায়ক অধ্যাপক ড. আতিকুর রহমান, প্রভোস্ট কাউন্সিল আহ্বায়ক অধ্যাপক ড. মাসুদুর রহমানসহ বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, শিক্ষকবৃন্দ এবং নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

Advertisement

সিএসই অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বেল্লাল হোসেনের সভাপতিত্বে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সুজাহাঙ্গীর কবির সরকারের সঞ্চালনায় কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। 

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, আমরা আশা করি শিক্ষার্থীরা তাদের কঠোর পরিশ্রম দিয়ে যেন শিক্ষকদেরও ছাপিয়ে যায়। বিশ্বের দরবারে পবিপ্রবি যেন নিজেদের তুলে ধরতে পারে আরো যোগ্য হিসেবে।’

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: পবিপ্রবি
লিংক সফলভাবে কপি হয়েছে!