ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

অনলাইনে ফি প্রদানের সুবিধা পাচ্ছেন কুবি শিক্ষার্থীরা

কুবি প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৯, ৩১ অক্টোবর ২০২৪
অনলাইনে ফি প্রদানের সুবিধা পাচ্ছেন কুবি শিক্ষার্থীরা
কুবি। ছবি: সংগৃহীত

এখন থেকে সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অনলাইনে যাবতীয় ফি প্রদান করতে পারবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। এরই মধ্যে সোনালী ব্যাংক পিএলসির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে কুবি। এমন উদ্যোগের ফলে শিক্ষার্থীদের সময় ও ভোগান্তি কমে আসবে।

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সিফাত আল হাবিব বলেন, ‘সেমিস্টার ফি, হল ফি প্রদানের জন্য সময় অপচয়ের পাশাপাশি ভোগান্তি ছিল নানা পর্যায়ে। কিন্তু এবার আমরা অনলাইনে সব ধরনের ফি প্রদান করতে পারছি। আমাদের সময় এবং ভোগান্তি কমেছে। অনেক পেপারস পূরণ করতে হয় না। এর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই।

অর্থ ও হিসাব দপ্তর সূত্রে জানা যায়, অর্থনীতি বিভাগ, পদার্থবিজ্ঞান বিভাগ, প্রত্নতত্ত্ব বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে তাদের সেমিস্টার ফি প্রদান করেছেন। এ লক্ষ্যে শিক্ষার্থীদের তথ্য অনলাইনে অন্তর্ভুক্তকরণ প্রক্রিয়া শুরু হয়েছে। ২০২১-২২ ও ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের তথ্য অন্তর্ভুক্তকরণ প্রক্রিয়া শেষ হয়েছে। ধীরে ধীরে সব শিক্ষার্থীর তথ্য এতে অন্তর্ভুক্ত করা হবে।

Advertisement

তবে সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ফি প্রদানের জন্য শিক্ষার্থীদের প্রথমে সোনালী ই-সেবা অ্যাপ ডাউনলোড করতে হবে। তারপর কুমিল্লা বিশ্ববিদ্যালয় অপশনে গিয়ে সব ধরনের ফি প্রদান করা যাবে। এর ফলে শিক্ষার্থীরা ভর্তি ফি, ফরম ফিলাপ ফি, হল ফি, সনদ/ট্রান্সকিপ্ট/ অন্যান্য উত্তোলন ফিসহ বিবিধ ফি প্রদান করতে পারবেন।

অর্থ ও হিসাব দফতরের উপপরিচালক নাসির উদ্দীন বলেন, ‘সোনালী ব্যাংক পেমেন্ট গেটওয়ের মাধ্যমে সব ধরনের ফি প্রদানের কার্যক্রম এরই মধ্যে শুরু হয়ে গেছে। কয়েকটি ডিপার্টমেন্ট অনলাইনের মাধ্যমে ফি প্রদানও করেছে।

তবে হল ফি প্রদানে কিছুটা জটিলতা দেখা দিয়েছে। দ্রুতই এটা সমাধান হবে এবং সব শিক্ষার্থীর তথ্য অন্তর্ভুক্তির কাজ চলমান।’

এর আগে অনলাইনে যেকোনো ধরনের ফি আদায়ের লক্ষ্যে সোনালী ব্যাংক পিএলসি ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২০২৩ সালের ৯ আগস্ট একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: কুবি
লিংক সফলভাবে কপি হয়েছে!