বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে আয়োজনের শুরু হয়।
শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবন থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডিনস কমপ্লেক্সে সেমিনার ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রবন্ধ উপস্থাপন করেন ভেটেরিনারি অ্যান্ড সায়েন্সেস বিভাগের অধ্যাপক ড. সরওয়ার জাহান।
.png)
ডিম দিবস উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব। শোভাযাত্রা শেষে বিনামূল্যে ডিম বিতরণ করা হয়।
এ সময় অধ্যাপক ড. খন্দকার মোজাফফরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দিন, উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. ফরিদ উদ্দিন খান, ভেটেরিনারি অ্যান্ড সায়েন্সেস বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোইজুর রহমান, রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ দফতরের পরিচালক আব্দুল হাই সরকার।