বুধবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদভুক্ত বিভাগসমূহের সভাপতি ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা জানান উপাচার্য।
অনুষদের ডিন অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলামের সভাপতিত্বে ফলিতবিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবনের ভার্চুয়াল কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় শিক্ষকরা বক্তব্যে স্ব-স্ব বিভাগের বিভিন্ন সমস্যা তুলে ধরেন।
.png)
এ সময় উপাচার্য বলেন, ফ্যাকাল্টি ভিত্তিতে বেস্ট টিচার্স অ্যাওয়ার্ড প্রদানের উদ্যোগ নেয়া হবে। গুণীর কদর যে দেশে থাকে না, সেই দেশ অগ্রসর হতে পারে না। স্বীকৃতি যেখানে নেই, সেখানে কাজ করে আনন্দটা কোথায়? তিনি বলেন, এই বিশ্ববিদ্যালয়ে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।
তিনি বলেন, ডিপার্টমেন্টাল ফান্ড বৃদ্ধির বিষয়টি তার ফার্স্ট প্রায়োরিটি। দ্বিতীয় ফোকাস থাকবে ল্যাবগুলোকে ওয়েল ইক্যুইপড করা। তিনি আরো বলেন, পেপার বেইজড নয়, রিসার্চ বেইজড রিসার্চ সেন্টার করা হবে। সবার রিসার্চ ওয়ার্ক আপলোড করা হবে ওয়েবসাইটে।