ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

সাত কলেজের শিক্ষার্থীদের সায়েন্সল্যাব মোড় অবরোধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৫২, ২৯ অক্টোবর ২০২৪
সাত কলেজের শিক্ষার্থীদের সায়েন্সল্যাব মোড় অবরোধ
সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন সাত কলেজ শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজ শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুর ১২টার পর ঢাকা কলেজ থেকে মিছিল নিয়ে এসে সড়ক অবরোধ করেন তারা। বর্তমানে সায়েন্সল্যাব মোড়ে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা ‘অধিভুক্তি নাকি মুক্তি, মুক্তি, মুক্তি’, ‘শিক্ষা নিয়ে বাণিজ্য, মানি না, মানব না’, ‘আর নয় দাসত্ব, হতে চাই স্বতন্ত্র’, ‘ঢাবির জায়গায় ঢাবি থাক, ‘প্রশাসনের প্রহসন, মানি না মানব না’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
 
সায়েন্সল্যাব ও আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান রয়েছে।

Advertisement

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয় কমিশন গঠনের দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি বেলা ১১ টায় শুরু হওয়ার কথা থাকলেও বেলা ১২ থেকে শুরু হয়। গত এক সপ্তাহের বেশি সময় ধরে ঢাবি অধিভুক্ত সাত কলেজের শিক্ষা সংকট দূর করার জন্য আন্দোলন করছেন সাত কলেজের শিক্ষার্থীরা।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!