ফেস্টটি আগামী ১৪ ও ১৫ নভেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
জানা যায়, ফেস্টের মূল আকর্ষণ হিসেবে থাকছে ১০টি ভিন্ন ভিন্ন প্রতিযোগিতা। এগুলো হল প্রোগ্রামিং কনটেস্ট, ডাটা হ্যাকাথন, রোবো সকার, টাইপিং মাস্টার চ্যাম্পিয়নশিপ, এবং আইসিটি অলিম্পিয়াডের মতো প্রযুক্তিভিত্তিক ইভেন্ট। পাশাপাশি গেমপ্রেমী শিক্ষার্থীদের জন্য ই-স্পোর্টস প্রতিযোগিতায় ই-ফুটবল (PES) চ্যাম্পিয়নশিপ এবং ফ্রি ফায়ার টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
এছাড়াও থাকছে চেস মাস্টার্স চ্যালেঞ্জ, প্রোজেক্ট শোকেস, এবং আইটি ডিবেট প্রতিযোগিতা, যেখানে শিক্ষার্থীরা তাদের কৌশলগত চিন্তা এবং উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনের সুযোগ পাবে।
.png)
ফেস্টে বিশ্ববিদ্যালয়, কলেজ এবং স্কুল পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। এতে তারা তাদের প্রযুক্তি-দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবে বলে মনে করেন আয়োজকরা।
ফেস্টে অংশগ্রহণ করতে আগামী ১০ নভেম্বরের মধ্যের নিবন্ধন করতে বলা হয়েছে। নিবন্ধন করতে ভিজিট করতে হবে couits.com/itfest এই ঠিকানায়।
এমন আয়োজনের বিষয়ে সংগঠনটির সেক্রেটারি তাওসীফ বিন পারভেজ বলেন, "প্রতিষ্ঠাকালীন সময় থেকেই কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি উদ্ভাবনী চিন্তাশক্তির তরুণ-তরুণীদের নিয়ে কাজ করছে। এরই ধারাবাহিকতায় এবারের আইটি ফেস্ট। আমরা বিশ্বাস করি এর মাধ্যমে কুবি সৃষ্টিশীলতার একটি কমন প্লাটফর্ম হিসেবে উন্মুক্ত হবে।"
বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির সভাপতি শিহাব উদ্দীন হিমেল বলেন, "এই আয়োজন শুধুমাত্র প্রতিযোগিতা নয়, বরং প্রযুক্তির উদ্ভাবনী শক্তির উদযাপন। সব প্রযুক্তিপ্রেমী শিক্ষার্থীকে আমন্ত্রণ জানাচ্ছি এই স্মরণীয় মুহূর্তের অংশ হতে।"
১ লাখ টাকার বেশি পুরষ্কারের পাশাপাশি এই আয়োজনে থাকছে প্রযুক্তি, উদ্ভাবন, এবং গেমিংয়ের উত্তেজনা, যা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতা হবে বলে ধারণা করা হচ্ছে। আয়োজকরা সব প্রযুক্তিপ্রেমী শিক্ষার্থী এই আয়োজনের অংশ হওয়ার আহ্বান জানিয়েছেন।