সোমবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন সূত্রে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের অ্যাকাডেমিক, সাংস্কৃতিক ও সামাজিক যেকোনো অভিযোগ বা সমস্যা সমাধানের জন্য প্রাথমিকভাবে ছাত্র-উপদেষ্টার সঙ্গে আলোচনা-পরামর্শ করতে হবে। ছাত্র-উপদেষ্টার সঙ্গে আলোচনা-পরামর্শ ছাড়াই সরাসরি ভাইস-চ্যান্সেলরের সঙ্গে দেখা না করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
.png)
এ বিষয়ে ছাত্র উপদেষ্টা বলেন, ‘উপাচার্যের পরামর্শেই আমরা এমন নির্দেশনা দিয়েছি। যাতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ও সামাজিক অনেক সংগঠন তাদের যৌক্তিক দাবি নিয়ে আগে আমার সঙ্গে আলোচনা করেন। এতে যদি আমার দ্বারা সমস্যাগুলোর সমাধান সম্ভব হয় তাহলে তো হলোই। অন্যথায় তাদেরকে নিয়ে আমি ভিসি স্যারের সঙ্গে দেখা করব। এতে প্রশাসনের স্বাভাবিক কাজের গতি বজায় থাকবে। আর প্রশাসনে এখনো উপ-উপাচার্য বা কোষাধ্যক্ষ নিয়োগ না হওয়ায় ভিসি স্যারের এসব কাজ একা সামাল দেওয়া কষ্টসাধ্য। তাই আমরা শিক্ষার্থীদের বলব প্রাথমিকভাবে ভিসি স্যারের কাছে না গিয়ে আমার সঙ্গে আলোচনা বা পরামর্শ কর।