শনিবার (২৬ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় হলের টিভি রুমে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব বলেন তিনি।
শিক্ষার্থীরা হল প্রভোস্টের নিকট সংস্কারে বিভিন্ন দাবি জানান, দাবির মধ্যে ডায়নিংয়ে খাবার মান বৃদ্ধি, প্লেট-গ্লাস-জগ পরিবর্তন, শৌচাগার ও গোসলখানা নিয়মিত পরিষ্কার করা, পানির ট্যাংকি পরিষ্কার করা, সুপেয় পানির ব্যবস্থা, সিসিটিভি বৃদ্ধি ও সচল করা, হলে পর্যাপ্ত আলোর ব্যবস্থা, নামাজের কক্ষ, পড়াশোনা ও খেলার কক্ষ পরিবর্তন, মেধার ভিত্তিতে সিট বণ্টন, পর্যাপ্ত ডাস্টবিন স্থাপন, ওয়াইফাই সমস্যা, বৈদ্যুতিক সমস্যা অন্যতম। এছাড়াও শিক্ষার্থীদের দাবি প্রভোস্ট লিখে নেন এবং বাস্তবায়নের আশ্বাস দেন।
.png)
শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে হল প্রভোস্ট আবুল কালাম আজাদ বলেন, ‘হলে সপ্তাহে অন্তত একদিন ওয়াশরুম পরিষ্কার করা হবে। প্রত্যেক ফ্লোরে পর্যাপ্ত ডাস্টবিন ও ওয়াইফাই রাউটার দেওয়া হবে। হলের ডায়নিংয়ে খাবারের মান বাড়বে। প্রয়োজনে আমি তিন হলের বাটি নিয়ে বসব। মান যাচাই করব। এ সপ্তাহের মধ্যে ডায়নিংয়ে প্লেট, বাটি, জগ ও গ্লাস দিয়ে দিব। আমার বাচ্চার জন্য যেটা পছন্দ করবো, তোমাদের জন্যও তাই পছন্দ করবো। আর তোমাদের সব দাবির নিয়ে ভিসির সঙ্গে বসব। যেসব প্রস্তাবনা এসেছে আমরা সবগুলোর ব্যবস্থা নেব। এছাড়া হলের জন্য যেটা ভালো সেটাই আমি করব। কারণ হলের যে টাকা থাকে এটা তোমাদেরই টাকা।
এসময় শিক্ষার্থীরা হল সংস্কারে প্রভোস্টকে বিভিন্ন সংস্কার প্রস্তাবনা দেন। প্রভোস্ট সেসব প্রস্তাবনা বাস্তবায়ন ও সমস্যা সমাধানের আশ্বাস দেন।