শনিবার (২৬ অক্টোবর) প্রকৌশল গুচ্ছের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) স্নাতক পর্যায়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২৭ অক্টোবর স্ব স্ব বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। ২৮ অক্টোবর থেকে শিক্ষা কার্যক্রম শুরু হবে।
.png)
এদিকে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রকৌশল গুচ্ছের মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ‘ভর্তি বাতিল’ কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এ প্রক্রিয়া বন্ধ থাকবে।