ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

হঠাৎ সড়কে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা

শিক্ষাঙ্গন ডেস্ক
প্রকাশিত: ১৬:৪৫, ২৪ অক্টোবর ২০২৪
হঠাৎ সড়কে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা
ছবি: সংগৃহীত

সরকারি তিতুমীর কলেজকে অধিভুক্তি থেকে মুক্তি এবং বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে অবস্থান কর্মসূচি পালন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার রাজধানীর মহাখালীর আমতলীতে তিতুমীর ঐক্য নামে একটি সংগঠনের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

সংগঠনের উপদেষ্টা মোশারফ হোসেন রাব্বির নেতৃত্বে এ কর্মসূচিতে ৪০০-৪৫০জন শিক্ষার্থী অংশ নেয়।

Advertisement

এর আগে, শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে কলেজ প্রদক্ষিণ করে। পরে আমতলী এসে অবস্থান নেয়। এ সময় শিক্ষার্থীরা ‘জেগেছে রে জেগেছে, তিতুমীর জেগেছে’, ‘শিক্ষা নিয়ে বাণিজ্য, চলবে না চলবে না’, ‘ঢাবির আগ্রাসন, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘ঢাবির আগ্রাসন, মানি না, মানবো না’ ইত্যাদি স্লোগান দেয়।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!