ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ববি ও পবিপ্রবি উপাচার্যের দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত

ববি প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৮, ২৩ অক্টোবর ২০২৪
ববি ও পবিপ্রবি উপাচার্যের দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত
ছবি: ডেইলি বাংলাদেশ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্যের সঙ্গে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্যের দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। 

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম এর মধ্যকার অনুষ্ঠিত দ্বিপাক্ষিক সভায় দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

Advertisement

এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, সহশিক্ষা কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে সম্পর্কন্নোয় ও উভয় বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয় নিয়ে পারস্পরিক কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

সভায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম, সহকারী প্রক্টর মারুফা আক্তার, পবিপ্রবির ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. জিল্লুর রহমান, রেজিস্ট্রার (অ.দা.) প্রফেসর ড. এস. এম, হেমায়েত জাহান, প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন এবং ছাত্র বিষয়ক উপ-উপদেষ্টা ড. এবিএম সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ সময় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন এবং পবিপ্রবির উপাচার্যও বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!