বুধবার (২৩ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তনের সামনে ঐ অবস্থান কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার।
এক বার্তায় বলা হয়েছে, রাত সাড়ে ৮টায় ঢাবির ভিসি চত্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হতে যাচ্ছে।
.png)
এদিকে আরেক ভিডিও বার্তায় সমন্বয়ক রিফাত রশিদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে আজ রাত সাড়ে ৮টায় ভিসির বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি। আজ রাতে ক্যাম্পাস থেকে ছাত্রলীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমরা ভিসির বাসভবনের ফটক ছাড়ব না।