ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

সাত কলেজের সনদে ‘অ্যাফিলিয়েটেড’ শব্দটি উঠিয়ে দেওয়ার বিষয়টি অসত্য

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০২, ২২ অক্টোবর ২০২৪
সাত কলেজের সনদে ‘অ্যাফিলিয়েটেড’ শব্দটি উঠিয়ে দেওয়ার বিষয়টি অসত্য
ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের সার্টিফিকেটে ‘অ্যাফিলিয়েটেড লেখা থাকবে না’ বলে যে প্রচারণা চালানো হয়েছে। তবে বিষয়টি সম্পূর্ণ অসত্য ও গুজব বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন।

মঙ্গলবার (২২ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ-২’ নামক পেজের একটি পোস্টের প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। ঐ পোস্টে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের সার্টিফিকেটে অ্যাফিলিয়েটেড লেখা থাকবে না’ বলে যে প্রচারণা চালানো হয়েছে, তা সম্পূর্ণ অসত্য ও গুজব।

Advertisement

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ‘প্রকৃতপক্ষে, সাত কলেজ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজ (২২ অক্টোবর) কোনো ধরনের সভা বা আলোচনা করেনি। এ ব্যাপারে কোনো সিদ্ধান্তও গৃহীত হয়নি।’

এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের সার্টিফিকেটে ‘অ্যাফিলিয়েটেড’ লেখা থাকবে না, এমন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!