ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

বরিশাল বিশ্ববিদ্যালয়ে পুনঃভর্তির নোটিশ

ববি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫০, ২২ অক্টোবর ২০২৪
বরিশাল বিশ্ববিদ্যালয়ে পুনঃভর্তির নোটিশ
বরিশাল বিশ্ববিদ্যালয়। ছবি: ডেইলি বাংলাদেশ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০২১-২২ ও ২০২২-২৩ ভর্তি শিক্ষাবর্ষের যেসব শিক্ষার্থী ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথমবর্ষে পুনঃভর্তি হতে ইচ্ছুক তাদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক নোটিশ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব শিক্ষার্থী প্রথমবর্ষের ক্লাসে অংশগ্রহণ করেছে কিন্তু প্রথম বর্ষের বার্ষিক/সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করেনি, তাদের প্রথম বর্ষে/১ম সেমিস্টারে ৪০ শতাংশ উপস্থিতি থাকা সাপেক্ষে এবং তাদের পুনঃভর্তির অনুকূলে বিভাগীয় একাডেমিক কমিটির সুপারিশ থাকা সাপেক্ষে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথমবর্ষের মূল ভর্তি ফির সমপরিমাণ অর্থ (১৫ হাজার ১৫০ টাকা) পরিশোধ করে আগামী ৩১ অক্টোবর তারিখের মধ্যে পুনঃভর্তি হতে হবে। উক্ত ফির সঙ্গে কর্তৃপক্ষ নির্ধারিত ল্যাব ফি পরিশোধ করতে হবে।

Advertisement

এছাড়া যেসব শিক্ষার্থী প্রথমবর্ষের বার্ষিক/সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করে অকৃতকার্য হয়েছেন, তারা দ্বিতীয় বর্ষের ভর্তি ফির সমপরিমাণ অর্থ (২২০০ টাকা) পরিশোধপূর্বক পুনঃভর্তি হতে পারবে। এক্ষেত্রে শিক্ষার্থীদের পূর্বে প্রদত্ত কোনো অর্থ সমন্বয় হবে না।

প্রসঙ্গত, বরিশাল বিশ্ববিদ্যালয়ের স্নাতক ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ১৫৭০ আসনের বিপরীতে ১৪৯৩ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। এ সেশনের শিক্ষার্থীদের ক্লাস কার্যক্রম ২১ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!