রোববার (২০ অক্টোবর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারের গায়েবানা জানাজা নামাজে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, শুধু ফিলিস্তিনি নয় সারা পৃথিবীর সব নিপীড়িত মানুষে জন্য আমাদের কণ্ঠস্বর সবসময় উচ্চকিত থাকবে। এই প্রত্যয় আমাদের থাকা উচিত এটা আমাদের ঈমানী দায়িত্ব। আমরা যতটুকু পারি ফিলিস্তিনের মুক্তিকামী জনতার পাশে থাকব। আমরা তাদের জন্য আর্থিক সহযোগিতা করব।
.png)
জানাজা নামাজে ইমামতি করেন কেন্দ্রীয় মসজিদের খতিব আশরাফ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন, উপাচার্য অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ, ধর্মতত্ত্ব অনুষদের ডিন ড. ছিদ্দিকুর রহমান আশ্রাফীসহ প্রায় শতাধিক শিক্ষার্থী
বক্তারা বলেন, মুসলিমদের অন্যতম সিপাহসালার ইয়াহিয়া সিনওয়ারকে পৃথিবীর বর্বর ও নিকৃষ্ট ইসরাইল জাতি হত্যা করেছে। সিনওয়ার ভাইকে আল্লাহ যেন জান্নাতের উঁচু মাকাম দান করেন, এই কামনা করি। নিকৃষ্ট ইসরাইল জাতিকে বলে দিতে চাই, আমরা মুসলমান জাতি কখনো পিছু হটব না। আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে আমরা প্রতিরোধ গড়ে তুলব। এ সময় উপস্থিতি ইয়াহিয়া সিনওয়ারের মাগফিরাত কামনা করেন এবং মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে জালিমদের বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানান।