রোববার (২০ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত ভর্তি কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সহায়তায় শিক্ষার্থীদের ডোপ টেস্টের উদ্বোধন করেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম।
এ সময় ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান, প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান, রেজিস্ট্রার অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান, অধ্যাপক মো. হামিদুর রহমান, ছাত্র বিষয়ক উপ-উপদেষ্টা অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম, চিফ মেডিকেল অফিসার ডা. মো. মিজানুর রহমানসহ হল প্রভোস্টবৃন্দ, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
.png)
নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, এ বছর থেকেই আমরা প্রথমবারের মতো ডোপ টেস্টের যাত্রা শুরু করলাম। এবার এই টেস্ট যাদের পজিটিভ আসবে তাদের পারিবারিক কাউন্সেলিং শেষে ভর্তির সুযোগ দেওয়া হবে। তবে আগামী শিক্ষাবর্ষ থেকে পরিপূর্ণভাবে ডোপ টেস্টের পরীক্ষার রিপোর্টের ভিত্তিতেই ভর্তি করানো হবে। যারা ডোপ টেস্টের পরীক্ষায় পজিটিভ হবেন তারা ভর্তির জন্য বিবেচিত হবেন না। এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করেছি।