ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

জাবিতে র‍্যাগিং ও মাদকবিরোধী র‍্যালি

জাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪৮, ২০ অক্টোবর ২০২৪
জাবিতে র‍্যাগিং ও মাদকবিরোধী র‍্যালি
ছবি: ডেইলি বাংলাদেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে র‍্যাগিং, মাদক ও গণরুম বিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ অক্টোবর) বেলা সোয়া ১২টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এই র‍্যালি অনুষ্ঠিত হয়। এসময় উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান র‍্যালির নেতৃত্ব দেন।

র‍্যালিটি নতুন প্রশাসনিক ভবন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে নতুন কলা ভবন, অমর একুশে ভাস্কর্য সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারের সম্মুখে এসে শেষ হয়।

Advertisement

র‍্যালি শুরুর আগে উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন, ‘গণরুম বিলুপ্ত করে আমরা যে অগ্রযাত্রা শুরু করেছি তা অব্যাহত থাকবে বলে আশা করছি। পাশাপাশি র‍্যাগিং ও মাদকের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থান নিতে চাই। আমাদের কোনো শিক্ষার্থীই যেন র‍্যাগিংয়ের শিকার না হয় এবং মাদকের ভয়াল থাবায় না জড়ায়। আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে বিশ্ববিদ্যালয়ের সকল অংশীজনের সহযোগিতা প্রয়োজন। আশা করছি, ভবিষ্যতে যারা দায়িত্বে আসবেন, তারা এই বিষয়ে সচেতন থাকবেন।'

র‍্যালিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: জাবি
লিংক সফলভাবে কপি হয়েছে!