ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

চবির সীরাত মাহফিলে থাকছেন শায়খ আহমাদুল্লাহ

চবি প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৩, ১৬ অক্টোবর ২০২৪
চবির সীরাত মাহফিলে থাকছেন শায়খ আহমাদুল্লাহ
ছবি: সংগৃহীত

সীরাত মাহফিলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আসছেন শায়খ আহমাদুল্লাহ।

আগামীকাল (১৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের মিলনায়তনে দুপুর ২টায় অনুষ্ঠিত হবে এ মাহফিল।

চবি আরবি বিভাগের প্রফেসর ড. আ ক ম আবদুল কাদেরের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও বিশেষ অতিথি  উপ-উপাচার্য (প্রশাসনিক) অধ্যাপক ড. মোহাম্মদ কামাল উদ্দিন। 

Advertisement

মাহফিলে বিশেষ বক্তা হিসেবে থাকবেন বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ ড. সাইয়্যেদ মুহাম্মদ আবু নোমান, ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আহমদ আলী, ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ এনামুল হক, ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মমতাজ উদ্দিন কাদেরী, আরবী বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মো. শহিদুল হক ও নাসিহা একাডেমির চেয়ারম্যান মাওলানা শরিফ উদ্দিন পাটোয়ারী।

আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ ও চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেডের অর্থায়নে মাহফিলে সাইমুম ও আজাদী মঞ্চ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশনায় ইসলামি সঙ্গীত গাইবে হাদিউজ্জামান বুলবুল ও হুজ্জাতুল ইসলাম মুজাহিদ।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!