ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

চাকরি আবেদন ফি হতে পারে সর্বোচ্চ ২০০ টাকা: হাসনাত আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৫১, ১৫ অক্টোবর ২০২৪
চাকরি আবেদন ফি হতে পারে সর্বোচ্চ ২০০ টাকা: হাসনাত আবদুল্লাহ
সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। ছবি: সংগৃহীত

স্নাতক-স্নাতকোত্তর শেষে শিক্ষার্থীদের নাম হয় চাকরির সন্ধানে। যেখানে প্রতি চাকরির আবেদন প্রতি ৫০০ থেকে ১০০০ হাজার টাকা গুনতে হয় একজন চাকরিপ্রার্থীকে। এবার চাকরি আবেদন ফি কমাতে দ্রুত উদ্যোগ গ্রহণ করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। এছাড়া আবেদন ফি হতে পারে সর্বোচ্চ ২০০ টাকা করার প্রস্তাব রাখেন তিনি।

মঙ্গলবার (১৫ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা জানান। 

ঐ স্ট্যাটাসে হাসনাত লিখেছেন, ‘চাকরি আবেদন ফি কমানোর জন্য দ্রুত উদ্যোগ গ্রহণ করুন। সরকারি বেশিরভাগ নবম গ্রেডে আবেদন ফি ৬৬৯ টাকা। বিদ্যুৎ (DPDC, DESCO, NESCO, NWPGCL, CGPGCL, Ashuganj+ যেকোনো স্বায়ত্তশাসিত বিদ্যুৎ কোম্পানিতে) আবেদন ফি ১০০০ টাকা, Assistant Manager লেভেলে ১৫০০টাকা।” 

Advertisement

এমন ফি নির্ধারণ বেকারদের সঙ্গে প্রহসন হিসেবে উল্লেখ করে তিনি আরো লিখেন, ‘চাকরির আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা হতে পারে। এর বেশি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: চাকরি ঢাবি
লিংক সফলভাবে কপি হয়েছে!