ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ঢাবি জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক রফিকুল ইসলাম

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৯:৫৬, ১৪ অক্টোবর ২০২৪
ঢাবি জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক রফিকুল ইসলাম
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন একই দফতরের উপ-পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম পান্না। 

সোমবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান তাকে ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে নিয়োগ প্রদান করেন।

উল্লেখ্য, মোহাম্মদ রফিকুল ইসলাম পান্না ছাত্রজীবনে দৈনিক দিনকাল পত্রিকায় ঢাকা বিশ্ববিদ্যালয় রিপোর্টার হিসেবে কাজ করেন। পরে কয়েক বছর তিনি একই পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। ২০০৪ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতরে সেকশন অফিসার পদে যোগদান করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, ঢাকা রিপোর্টার্স ইউনিটি এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রাক্তন সদস্য। তিনি মেহেরপুর জেলার গাংনী উপজেলাধীন হাড়াভাংগা গ্রামে জন্মগ্রহণ করেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!