ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

প্রাথমিক বিদ্যালয়েও থাকবে ইন্টারনেট কানেকশন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৫৮, ১০ অক্টোবর ২০২৪
প্রাথমিক বিদ্যালয়েও থাকবে ইন্টারনেট কানেকশন
ছবি: সংগৃহীত

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে অপটিক্যাল ফাইবার ব্রডব্যান্ড কানেকশন দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ৩৬টি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) বিদ্যালয়গুলোয় ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ স্থাপন করবে বলে জানা গেছে।

বুধবার (৯ অক্টোবর) এ তথ্য জানান প্রাথমিক শিক্ষা অধিদফতরের আইএমডি শাখার পরিচালক (চলতি দায়িত্ব) মহিউদ্দীন আহমেদ তালুকদার।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরের আওতাধীন ‘ইস্ট্যাবলিশমেন্ট ডিজিটাল কানেকটিভিটি (ইডিসি)’ শীর্ষক একটি প্রকল্পের আওতায় সিদ্ধান্ত বাস্তবায়ন হবে।

Advertisement

মহিউদ্দীন আহমেদ তালুকদার জানান, সব প্রাথমিক বিদ্যালয়ে ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন দেওয়ার উদ্যোগ নেয়া হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরের ইডিসি প্রকল্পের আওতায় বিদ্যালয়গুলোয় ইন্টারনেট সংযোগ দেওয়া হবে। মোট ৩৬টি আইএসপি এ সংযোগগুলো স্থাপন করবে।

এর আগে, ২০২২ সালে ৪১ হাজার প্রাথমিক বিদ্যালয়ে গ্রামীণফোনের আওতায় ওয়াইফাই ইন্টারনেট সংযোগ স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছিল।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!