ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানিসহ অভিযোগের পাহাড়, তদন্তে কমিটি

ইবি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৩, ৮ অক্টোবর ২০২৪
শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানিসহ অভিযোগের পাহাড়, তদন্তে কমিটি
ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক হাফিজুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানিসহ নানা অভিযোগের পর তদন্তে কমিটি গঠন করা হয়েছে। শিক্ষার্থীদের আন্দোলন, লিখিত ও মৌখিক অভিযোগের প্রেক্ষিতে পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। 

মঙ্গলবার (৮ অক্টোবর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, কমিটিকে আগামী ১০ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন উপাচার্যের কাছে জমা দিতে বলা হয়।

অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. কাজী মোস্তফা আরিফকে আহ্বায়ক ও সহকারী প্রক্টর অধ্যাপক ড. খাইরুল ইসলামকে সদস্যসচিব করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. আবুল কালাম আজাদ ও আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ারুল ওহাব। 

প্রসঙ্গত, শিক্ষক হাফিজুল ইসলামের বিরুদ্ধে ছাত্রী হেনস্তা, সমকামিতা প্রমোট, শিক্ষার্থীদের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ, শিক্ষার্থীদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল সৃষ্টি করা। শিক্ষার্থীদের ফ্যানের সঙ্গে ঝুলিয়ে মারার হুমকি, ছাদ থেকে ফেলে দেওয়ার হুমকি দেয়। ব্যক্তিগত রুমে নিয়ে গিয়ে শিক্ষার্থীদের শারীরিকভাবে নির্যাতন করা ও ক্যাম্পাস থেকে বের করে দেওয়ার হুমকিসহ নানা অভিযোগ করেন শিক্ষার্থীরা। 

বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের সামনে ঐ শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেন বিভাগটির শিক্ষার্থীরা। পরে উপাচার্যের সঙ্গে আলোচনায় বসেন। আলোচনায় ঐ শিক্ষকের পদত্যাগের দাবি করেন শিক্ষার্থীরা।

ডেইলি-বাংলাদেশ/কেবি
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!