সোমবার দুপুর ২টায় বেরোবির ১ নং ফটকের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় শিক্ষার্থীরা বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি ফ্যাসিবাদী সরকার আওয়ামী লীগ সরকারের দোসর। তাই তাকে স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে।
.png)
তারা আরো বলেন, বর্তমানে প্রশাসনের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের আরো দোসর রয়েছে। এসব দোসরদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মিকে স্থায়ীভাবে বহিষ্কার করা না হলে তারা বিভাগীয় কমিশনার কার্যালয় ঘেরাও করার হুঁশিয়ারি দেন।
সমাবেশে নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বেরোবি শাখার সমন্বয়ক শামসুর রহমান সুমন। এছাড়াও উপস্থিত ছিলেন সমন্বয়ক রহমত আলী, সাবিনা ইয়াসমিন, আবু সাঈদের ভাই আবু হোসেন, রমজান আলী প্রমুখ।
প্রসঙ্গত, তাপসী তাবাসসুম উর্মি লালমনিরহাট জেলা প্রশাসনে কর্মরত ছিলেন। প্রধান উপদেষ্টা এবং আবু সাঈদকে নিয়ে নিজ ফেসবুকে কটূক্তির কারণে গতকাল তাকে ওএসডি করে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।