ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

টিএসসি থেকে সংগৃহীত ত্রাণের ৮ কোটি টাকা প্রধান উপদেষ্টার তহবিলে

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪১, ২ অক্টোবর ২০২৪
টিএসসি থেকে সংগৃহীত ত্রাণের ৮ কোটি টাকা প্রধান উপদেষ্টার তহবিলে
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘গণত্রাণ’ সংগ্রহের ৮ কোটি টাকা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়া হয়েছে। 

বুধবার (২ অক্টোবর) সচিবালয়ে প্রধান উপদেষ্টার পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম চেক গ্রহণ করেন। 

টিএসসির ত্রাণ সংগ্রহ কমিটির সদস্য লুৎফর রহমান জানিয়েছেন, টিএসসিতে মোট ১১ কোটি ৬৯ লাখ ৮৪ হাজার ৪২০ টাকা উঠেছে। এর মধ্যে মোট ব্যয় হয়েছে এক কোটি ৭৮ লাখ ৩৩ হাজার ২০৭ টাকা। এখন ব্যাংক অ্যাকাউন্টে ৯ কোটি ৯১ লাখ ৫১ হাজার ২১৩ টাকা রয়েছে। যার মধ্যে আজ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ৮ কোটি টাকা হস্তান্তর করা হয়েছে। বাকী ১ কোটি ৯১ লাখ টাকা উত্তরাঞ্চলের বন্যর্তদের সহযোগিতায় ব্যয় করা হবে। 

Advertisement

এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা বন্যার্তদের সাহায্যে এখন পর্যন্ত প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের পক্ষে ২০৪টি চেক/পে- অর্ডার এর মাধ্যমে ৯১ কোটি  ৪৩ লাখ ২৮ হাজার টাকার অনুদান গ্রহন করেছেন বলে জানানো হয়।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!