ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

বিগত ৩ মাসের সেশনজট নিরসনে বেরোবির উদ্যোগ

বেরোবি প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৯, ১ অক্টোবর ২০২৪
বিগত ৩ মাসের সেশনজট নিরসনে বেরোবির উদ্যোগ
ছবি: ডেইলি বাংলাদেশ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বিগত জুন থেকে আগস্ট পর্যন্ত তিন মাসের সৃষ্ট সেশনজট কমানোর লক্ষ্যে বিভাগগুলো স্ব স্ব উদ্যোগ গ্রহণ করবে। এজন্য পরবর্তী দুই সেমিস্টার সময়ের মধ্যে সেশনজট শূন্যের কোঠায় নিয়ে আসার লক্ষ্যে প্রচলিত পরীক্ষা পদ্ধতিরভিত্তিতে বিভাগসমূহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

মঙ্গলবার (১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট রুমে অনুষ্ঠিত অ্যাকাডেমিক কাউন্সিলের ৪৮তম বিশেষ সভায় উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর সভাপতিত্বে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

অ্যাকাডেমিক কাউন্সিল সভায় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Advertisement

এছাড়াও, শহিদ আবু সাঈদ হত্যাকাণ্ডে গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা না দেওয়া পর্যন্ত কাউকে দোষী হিসেবে চিহ্নিতকরণ কিংবা আইন নিজের হাতে তুলে না নেয়ার জন্য সভায় গুরুত্বারোপ করা হয়।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: বেরোবি
লিংক সফলভাবে কপি হয়েছে!