মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ১০টায় থেকে প্রায় ৫ ঘণ্টা ধরে চবির সহকারী প্রক্টর মো. নুরুল হামিদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এ সময় শাহ আমানত হলের বিভিন্ন কক্ষ থেকে ১৬টি রামদা, ৭টি হেলমেট, ১৩টি মদের বোতল, ৫০টি চাকু, এবং অসংখ্য রোড-স্টাম্প উদ্ধার করা হয়।
অভিযানের বিষয়ে চবি প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, গতকালের মত আজও আমরা হলে তল্লাশি অভিযান পরিচালনা করেছি। এ সময়ে ধারালো দেশীয় অস্ত্র, হেলমেট, মদের বোতল এবং রোড-স্টাম্প উদ্ধার করা হয়। আমরা আগামীকাল বাকি হলগুলোতে তল্লাশি করব।
.png)
এর আগে সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ে শহিদ আব্দুর রব হল ও শাহজালাল হলে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ দেশি অস্ত্র উদ্ধার করে প্রক্টরিয়াল বডি ও উপ-উপাচার্য (প্রশাসনিক) অধ্যাপক ড. কামাল উদ্দিন।