মঙ্গলবার (১ অক্টোবর) ডেইলি বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের অন্যতম সংগঠক মো. হারুন।
হারুন বলেন, আজ জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরীর সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তিনি না থাকায় তা অনুষ্ঠিত হয়নি। বুধবার বৈঠকের জন্য সময় নির্ধারণ করা হয়েছে। আশা করি, আগামীকাল তার সঙ্গে আমরা আমাদের দাবি ব্যাপারে একটি সুষ্ঠু ও সুন্দর বৈঠক অনুষ্ঠিত হবে।
.png)
মো. হারুন আরো বলেন, পরবর্তীতে আমরা কি সিদ্ধান্ত নেব এবং পরিকল্পনা ও বৈঠক নিয়ে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, সেখানে আমরা এ প্রসঙ্গে বিস্তারিত জানাব।
প্রসঙ্গত, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৩৫ দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের দুই তরুণ উপদেষ্টার সঙ্গে গতকাল সোমবার ৩৫ প্রত্যাশী প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরীর সঙ্গে সোমবার নতুন করে বৈঠকের সিদ্ধান্ত হয়। পরে বৈঠক শেষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে দীর্ঘ সাড়ে সাত ঘণ্টার অবস্থান কর্মসূচি থেকে সরে যান আন্দোলনকারীরা।