সোমবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ঐ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেয়। অংশ নেয়া শিক্ষার্থীরা অবিলম্বে রাসূল (সা.) কে নিয়ে কটূক্তির সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় নিয়ে শাস্তির ব্যবস্থা করার দাবি জানায়।
.png)
বিক্ষোভ সমাবেশ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত, শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের আবু বক্কর, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের শিক্ষার্থী ইলিয়াস তালুকদারসহ আরো অনেকে বক্তব্য দেন।