ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

চবির দুই হলে মিলল বিপুল দেশীয় অস্ত্র

চবি প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৩, ৩০ সেপ্টেম্বর ২০২৪
চবির দুই হলে মিলল বিপুল দেশীয় অস্ত্র
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহিদ আব্দুর রব হল ও শাহজালাল হলে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ দেশি অস্ত্র উদ্ধার করেছেন প্রক্টরিয়াল বডি ও  উপ-উপাচার্য (প্রশাসনিক) অধ্যাপক ড. কামাল উদ্দিন।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ে প্রায় তিন ঘণ্টা ধরে অভিযানটি পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ।

অভিযানে বিভিন্ন কক্ষ থেকে উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে রামদা ১৭টি, লাঠি, স্ট্যাম্প, রড, লোহার পাইপ আর শাহজালাল হল থেকে রামদা ১৩টি, রড ৯টি, চাকু ৩টা, হেলমেট ৫টা, লাঠি ৪টা। এছাড়া মদের বোতল ১৯টা উদ্ধার করা হয়েছে। 

Advertisement

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, আমরা অভিযান চালিয়ে রামদা, পাইপ, রডসহ আরোকিছু দেশীয় অস্ত্র পেয়েছি। আমাদের এই অভিযান চলমান থাকবে, আমরা একে একে বিশ্ববিদ্যালয়ের সব হলে অভিযান চালাব।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!