ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

মাভাবিপ্রবির পরামর্শকেন্দ্রের নতুন পরিচালক অধ্যাপক ফজলুল করিম

মাভাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪১, ২৯ সেপ্টেম্বর ২০২৪
মাভাবিপ্রবির পরামর্শকেন্দ্রের নতুন পরিচালক অধ্যাপক ফজলুল করিম
অধ্যাপক ড. মো. ফজলুল করিম। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শকেন্দ্রের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইন্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. ফজলুল করিম।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, অধ্যাপক ড. মো. ফজলুল করিমকে আগামী ৩ বছরের জন্যে শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়। 

অনুভূতি জানতে চাইলে অধ্যাপক ফজলুল বলেন, ‘শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ ও উন্নয়ন নিশ্চিত করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। তাদের অ্যাকাডেমিক ও ব্যক্তিগত অগ্রগতিতে সহায়তা করা আমার প্রধান লক্ষ্য। আমি শিক্ষার্থীদের সঙ্গে একাত্ম হয়ে তাদের মঙ্গলের জন্য কাজ করতে চাই।’

Advertisement

নতুন এই দায়িত্বের প্রাপ্তিতে অধ্যাপক ড. মো. ফজলুল করিমকে শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব ও অরাজনৈতিক সংগঠন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!