বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (মাউশি) উপ-সচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।
নোটিশে বলা হয়, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নীতিমালা সংশোধনের লক্ষ্যে ২৬ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে সভা হবে। এতে সবাইকে (সদস্যবৃন্দ) যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
.png)
সভায় সভাপতিত্ব করবেন মাউশির সিনিয়র সচিব শেখ আব্দুর রশীদ। এতে অংশ নেবেন মাউশিসহ রাজধানীর নামী কয়েকটি প্রতিষ্ঠানের অধ্যক্ষসহ ১৫ সদস্য।