ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

এইচএসসির ফল নিয়ে নতুন সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:০১, ২৫ সেপ্টেম্বর ২০২৪
এইচএসসির ফল নিয়ে নতুন সিদ্ধান্ত
ফাইল ফটো

আন্দোলনের কারণে চলতি বছরের মাঝপথে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষাগুলো বাতিল করা হয়। অনুষ্ঠিত পরীক্ষাগুলোর উত্তরপত্র (খাতা) মূল্যায়ন করে ফল তৈরি হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড।

বুধবার আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক প্রফেসর তপন কুমার সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, যেসব বিষয়ের পরীক্ষা হয়েছে, সেগুলোর খাতা মূল্যায়ন করে এবং বাকি বিষয়গুলোতে এসএসসি বা সমমানের পরীক্ষার বিষয়ভিত্তিক ফলের সঙ্গে মিলিয়ে (সাবজেক্ট ম্যাপিং) ফল প্রকাশের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।

Advertisement

অন্যদিকে বাতিল হওয়া পরীক্ষাগুলোর ফল তৈরি করা হবে পরীক্ষার্থীদের এসএসসি বা সমমান পরীক্ষার ফলের ওপর ভিত্তি করে। অক্টোবরের মাঝামাঝি সময়ে পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

এর আগে গত ৩০ জুন এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এতে পরীক্ষার্থী ছিলেন ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন। প্রথম দফায় প্রকাশিত রুটিন অনুযায়ী ৮ দিন পরীক্ষা হওয়ার পর কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে ১৮ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। এরপর তিন দফায় পরীক্ষা স্থগিত করে সরকার।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!