বৃহস্পতিবার রাত ৮টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট থেকে একটি মশাল মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহিদ বুদ্ধিজীবী চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এতে ৯০-১০০ জন অংশ নেন।
এ সময় রাজশাহী মহানগর শাখার পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি ঝিনিজ চাকমা, আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তরুণ মুন্ডা, আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি নুকুল পাহান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
.png)
সমাবেশে ছাত্র সংগঠনের প্রতিনিধিরা দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার তীব্র প্রতিবাদ করেন এবং জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।
এছাড়া আগামী ২২ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে মানববন্ধন কর্মসূচিও ঘোষণা করেন তারা।