ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

চবিতে খাবার হোটেলে অভিযান

চবি প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫১, ১৯ সেপ্টেম্বর ২০২৪
চবিতে খাবার হোটেলে অভিযান
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সংলগ্ন খাবার হোটেল গুলোতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় অপরিচ্ছন্ন পরিবেশে খাবার রাখা ও অনিরাপদ খাবার পানি সরবরাহের দায়ে সচেতনতামূলক জরিমানা দায়ের করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের চট্টগ্রামের উপ-পরিচালক  মোহাম্মদ ফয়েজুল্লাহ।

বৃহস্পতিবার দুপুর  দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে খাবার হোটেলগুলোতে এ অভিযান চলে। এ সময় অভিযান পরিচালনায় ক্যাব যুব গ্রুপ চবি শাখা সার্বিক সহযোগিতা করে।

শিক্ষার্থীদের অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন খাবার পরিবেশন করে এমন অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। 

Advertisement

সরেজমিন দেখা যায়, মউর দোকান ও মতলব ফুডে দুই হাজার করে চার হাজার এবং বেল্লাল হোটেল ও আজিজ হোটেলে চার হাজার করে আট হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রামের উপ-পরিচালক  মোহাম্মদ ফয়েজুল্লাহ বলেন, আমরা ভোক্তা অধিদফতর ও ক্যাব চবি শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক সংলগ্ন গুলোতে অভিযান পরিচালনা করেছি। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও অনিরাপদ খাবার পানি সরবরাহের দায় চারটি দোকানে সর্বমোট বারো হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ক্যাব যুব গ্রুপ চবি শাখার সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম বলেন, আমরা দোকানগুলো মনিটরিং করেছি এখানে বিভিন্ন ধরনের সমস্যা ধরা পড়েছে, প্রধান সমস্যা হচ্ছে তারা অপরিচ্ছন্ন খাবার পরিবেশন করে থাকে। খাবার পানিও ছিল যথেষ্ট নোংরা। এইজন্য তাদের জরিমানা ও সচেতন করা হয়। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। আমরা প্রতি সপ্তাহে দুই তিনবার এই অভিযান পরিচালনা করবো।

এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রামের সহকারী পরিচালক আনিসুর রহমান এবং রানা দেবনাথ। এছাড়াও অভিযানে আরো উপস্থিত ছিলেন, ক্যাব যুব গ্রুপ চবি শাখার সভাপতি রাব্বি তৌহিদ,প্রচার সম্পাদক রোজাইন আল রাফি ও সদস্য. রোমান রহমান, রাফসান আলভি, বায়েজিদ হোসেন, রাফেজা রিপা। 

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!