ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

হাবিপ্রবির জনসংযোগ শাখার নতুন পরিচালক মো. খাদেমুল ইসলাম

হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৫, ১৯ সেপ্টেম্বর ২০২৪
হাবিপ্রবির জনসংযোগ শাখার নতুন পরিচালক মো. খাদেমুল ইসলাম
ফাইল ফটো

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডেপুটি রেজিস্ট্রার মো. খাদেমুল ইসলাম।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর কবির স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে অধ্যাপক ড. শ্রীপতি সিকদারের স্থলে জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক হিসেবে মো. খাদেমুল ইসলাম নিযুক্ত করা হয়। অফিস আদেশ জারি হওয়ার পর ঐ শাখায় যোগ দেন ডেপুটি রেজিস্ট্রার মো. খাদেমুল ইসলাম।

উল্লেখ্য, মো. খাদেমুল ইসলাম ২০০৩ সালের ৭ মে জনসংযোগ ও প্রকাশনা শাখায় কর্মকর্তা হিসেবে যোগদান করে ২০০৯ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০১০ সালে সহকারী রেজিস্ট্রার এবং ২০১৫ সাল থেকে অদ্যবধি ডেপুটি রেজিস্ট্রার (গ্রেড-৪) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সর্বশেষ গত ১০ সেপ্টেম্বর জনসংযোগ ও প্রকাশনা শাখায় ডেপুটি রেজিস্ট্রার হিসেবে যোগ দেন।  

Advertisement

দায়িত্ব গ্রহণ করে মো. খাদেমুল ইসলাম বলেন, জনসংযোগ ও প্রকাশনা শাখা বিশ্ববিদ্যালয়ের উজ্জ্বল ভাবমূর্তি গড়ে তোলার লক্ষ্যে মুখপাত্র হিসেবে কাজ করে। দেশ ও বিশ্ববাসীর সামনে বিশ্ববিদ্যালয়কে উপস্থাপন করার গুরুদায়িত্বের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রকাশনার দায়িত্ব এই শাখার উপর। জনসংযোগ শাখার মাধ্যমে হাবিপ্রবিকে ইতিবাচক ও সুন্দরভাবে উপস্থাপন করাই আমার মূল লক্ষ্য থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!