এ বিষয়ে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. খন্দকার মো. মোস্তাফিজুর রহমান বরাবর স্মারকলিপি জমা দিয়েছেন পরীক্ষার্থীরা।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন, দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. খন্দকার মো. মোস্তাফিজুর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন, দায়িত্বপ্রাপ্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবির।
.png)
স্মারকলিপিতে পরীক্ষার্থীরা জানান, বিগত ১৫ জুলাই সমন্বিত কৃষি ভর্তি পরীক্ষা শিক্ষকদের কর্মবিরতির জন্য স্থগিত হয়ে যায়। স্থগিত হওয়া সমন্বিত কৃষি পরীক্ষা অক্টোবরের প্রথম সপ্তাহে হতে পারে বলে বিভিন্ন গণমাধ্যমে জেনেছেন শিক্ষার্থীরা। এ তথ্য জানার পর তারা চরম শঙ্কিত ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আছেন। বিগত ২ মাসে দেশের সামগ্রিক পট পরিবর্তন ও আন্দোলনে যুক্ত হওয়ার কারণে দীর্ঘদিন তারা পড়াশোনা থেকে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন।
এছাড়াও নোয়াখালী-ফেনী সহ দেশের ১১ জেলায় ভয়াবহ বন্যার কারণে সেখানকার পরীক্ষার্থীরাও বিপর্যয় কাটিয়ে উঠতে পারেননি। পাশাপাশি বিগত ৩ থেকে ৪ দিনের ভারি বর্ষণে আবারও প্লাবিত হয়েছে নোয়াখালী-ফেনীসহ অনেক নিম্নাঞ্চল এবং দেশের উপকূলীয় অঞ্চল। একটি ভয়াবহ বন্যা কাটিয়ে উঠার আগেই আবারো বন্যা। এমতাবস্থায় ওই সকল অঞ্চলের পরীক্ষার্থীরা আবারো বিপর্যস্ত হয়ে পড়েছেন।
শিক্ষার্থীদের দাবি, পরীক্ষা গ্রহণের ন্যূনতম ৩০ থেকে ৩৫ দিন আগে তারিখ ঘোষণা করতে হবে। এরকম প্রায় ১ মাস মতো সময় পেলে বন্যাদুর্গতরা নিজেদের ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন এবং পরীক্ষার প্রস্তুতিও নিতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন এ বিষয়ে বলেন, যখন ভর্তি পরীক্ষার মিটিং হবে, তখন আমরা শিক্ষার্থীদের স্মারকলিপির বিষয়টি মিটিংয়ে উপস্থাপন করবো।