আয়োজকরা জানান, ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটি (ডিইউকিউএস) সবসময় শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ও আকর্ষণীয় উদ্যোগ নিয়ে এসেছে, যেখানে শেখার প্রক্রিয়াটি সবার জন্যই আনন্দদায়ক এবং শিক্ষণীয় হয়ে ওঠে। এই ধারাবাহিকতা বজায় রেখে, এবারে ডিইউকিউএস আয়োজন করেছে ‘শ্রাবণ বিপ্লব কুইজ’, যা গত জুলাই মাসে ঘটে যাওয়া আত্মত্যাগের স্মৃতির প্রতি সম্মান জানাতে উৎসর্গ করা হয়েছে। এছাড়াও বিশেষ এই কুইজ প্রতিযোগিতার অনুষ্ঠানটির টোকেন ফি থেকে প্রাপ্ত অর্থ বন্যা পুনর্বাসনের কাজে ব্যবহার করা হবে, যা সমাজের প্রতি তাদের দায়বদ্ধতার অংশ।
সেই সঙ্গে কুইজ সোসাইটির বিশেষ এই অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে। উক্ত অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতা, ফটোগ্রাফি প্রদর্শনী, এবং ‘কেমন বাংলাদেশ চাই’ শিরোনামে একটি আন্তঃক্রিয়ামূলক আলোচনার তিনটি পৃথক অংশ থাকবে। যে কেউ ১০০ টাকার টোকেন ফি দিয়ে এই তিনটি সেগমেন্টেই অংশ নিতে পারবে।
.png)
এই আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ, বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান ও আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদ এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. তানজিম উদ্দিন খান প্রমুখ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।