রোববার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দফতর সূত্রে জানা যায়, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ১৬ সেপ্টেম্বর সকাল ৬টায় উপাচার্যের ভবনসহ সব হল ও বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভবনগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।
এছাড়া দুপুর ১২টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে আরবি বিভাগ ও ইসলামিক স্টাডিজ বিভাগের যৌথ আয়োজনে হজরত মুহাম্মদর (সা.) এর জীবন, কর্ম ও শিক্ষা এবং ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার, নারীর মর্যাদা ইত্যাদি বিষয়ের ওপর আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হবে। আসরের নামাজের পর হল ও হোস্টেলের মসজিদগুলোতে কিরাত, দোয়া ও মিলাদ আয়োজন করা হবে।
.png)
এদিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার শামস উদ্দিন আহম্ম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচি বাস্তবায়ন করতে সংশ্লিষ্টদের চিঠি দেওয়া হয়েছে বলে জানা গেছে।