রোববার উপাচার্যের বাসভবনের সামনে এ মানববন্ধন করেন শিক্ষার্থীরা। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইন্সটিটিউটের শিক্ষার্থীরা অংশ নেয়।
এ সময় শিক্ষার্থীরা বলেন, বৈধ সিট প্রত্যেক শিক্ষার্থীর অধিকার। কেন প্রথম বর্ষ থেকে একজন শিক্ষার্থী হলে থাকতে পারবে না? প্রথম বর্ষ থেকে হলে সিট এটা সব ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর অধিকার।
.png)

শিক্ষার্থীরা বলেন, এতদিন রাজনৈতিক দখলদারিত্বের কারণে হলে সিট পাওয়া যেত না, সেটিরও অবসান হয়েছে। তারপরও কেন শিক্ষার্থীদের এখনো বৈধ সিটের জন্য অপেক্ষা করতে হবে। এরই মধ্যে কয়েকবার উপাচার্য স্যারের দেখা করে স্মারকলিপি দেওয়া হয়েছে। এখন পর্যন্ত আমাদের দাবি মেনে নেয়া হচ্ছে না। আমরা চাই, অবিলম্বে আমাদের দাবি মেনে নিয়ে হলে প্রত্যেক শিক্ষার্থীর যেন সিট নিশ্চিত করা হোক।
এ সময় তারা বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। এগুলোতে লেখা ছিল- ‘ক্লাস শুরুর আগে সিটের ব্যবস্থা করতে হবে’, ‘সিট কই সিট কই, হলে আমার সিট কই’, ‘আবাসনের চিন্তা ছাড়তে চাই’, ‘বৈধ সিট আমার অধিকার’।