ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ববিতে ডিনের দায়িত্ববন্টনে অনিয়মের অভিযোগে মানববন্ধন

ববি প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৯, ১২ সেপ্টেম্বর ২০২৪
ববিতে ডিনের দায়িত্ববন্টনে অনিয়মের অভিযোগে মানববন্ধন
ছবি: ডেইলি বাংলাদেশ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনের দায়িত্ববন্টন নিয়ে অনিয়মের অভিযোগ এনে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। 

বৃহস্পতিবার বেলা ১১টায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে মানববন্ধন শুরু করেন শিক্ষার্থীরা।

মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, এক অনুষদের শিক্ষক কীভাবে অন্য অনুষদের ডিনের দায়িত্বে থাকে? যেখানে যোগ্য শিক্ষক সামাজিক বিজ্ঞান অনুষদে অনেকে আছেন। একজন প্রশাসনিক ও আর্থিক দায়িত্বে থাকা অধ্যাপক কীভাবে ডিনের দায়িত্ব নিজেই করে নেন! তিনি তো উপাচার্য নন, তাহলে কেন যোগ্য শিক্ষককে রেখে তিনি খাতা কলমে দায়িত্ব গ্রহণ করেন। যদি সামাজিক বিজ্ঞান অনুষদে যোগ্য শিক্ষক না থাকতেন, তাহলে বিষয়টা মানা যেত।

Advertisement

তারা জানান, বিশ্ববিদ্যালয়ের আইনে স্ব স্ব অনুষদের ডিনের নিয়োগের ব্যাপারে জ্যেষ্ঠতা অনুসরণ করতে বলা হয়েছে। সেক্ষেত্রে দায়িত্ব বণ্টনের ব্যাপারে এই নীতি অনুসরণ করা যেত। যেখানে যোগ্য শিক্ষক থাকা সত্ত্বেও কেন বৈষম্য তৈরি করলেন তিনি। এই অযৌক্তিক সিদ্ধান্ত ও অনিয়মের বিরুদ্ধে আমরা এই মানববন্ধনে। ডিনের দায়িত্বে যৌক্তিক সমাধান চান শিক্ষার্থীরা। মানববন্ধনে বক্তব্য দেন, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম, নেওয়াজ শরীফ, উজ্জ্বল খানসহ প্রমুখ।

প্রসঙ্গত, গত ৮ সেপ্টেম্বর কর্তৃপক্ষের নির্দেশে রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনের মাতৃত্বকালীন ছুটিতে থাকায় উক্ত অনুষদের ডিনের দায়িত্ব দেওয়া হয় অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীনকে। অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন কলা ও মানবিক অনুষদের ইংরেজি বিভাগের শিক্ষক। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক দায়িত্বেও রয়েছেন। তার এ দায়িত্বের নিয়ে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। 

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!