ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

১৭ দিনের মাথায় শেকৃবিতে দ্বিতীয় মৃত্যু, পুকুরটি সিলগালার সিদ্ধান্ত

শেকৃবি প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৪, ১১ সেপ্টেম্বর ২০২৪
১৭ দিনের মাথায় শেকৃবিতে দ্বিতীয় মৃত্যু, পুকুরটি সিলগালার সিদ্ধান্ত
পল্লব কুন্ডু। ছবি: সংগৃহীত

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) কেন্দ্রীয় পুকুরে গোসল করতে নেমে পল্লব কুন্ডু নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

বুধবার বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে ৫০ মিনিট নিখোঁজ থাকার পর তাকে উদ্ধার করা হয়। পল্লব কৃষি অনুষদের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী।

সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণা মাঠে ব্যবহারিক ক্লাসের অংশ হিসেবে বিকেল ৩টায় গ্রুপভিত্তিক বীজতলা তৈরি করতে যায় শিক্ষার্থীরা। বীজতলা তৈরি শেষে গোসল করতে নামার কিছুক্ষণ পর বন্ধুরা পল্লবকে খুঁজে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুঁজির এক পর্যায়ে প্রায় ৫০ মিনিট পর তাকে পুকুর থেকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পর্যবেক্ষণ শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর অধ্যাপক মুহাম্মদ আবুল বাসার বলেন, খুবই দুঃখজনক একটি ঘটনা ঘটেছে। কোনোভাবেই মেনে নেয়ার মতো নয়। তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। আমি উপস্থিত থাকার ৩০ মিনিট পরে ওকে পাওয়া যায়। পরবর্তীতে নিকটস্থ সোরওয়ার্দি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করলেও পল্লব কুন্ডোকে আর বাঁচানো সম্ভব হয়নি। 

তিনি বলেন, আমরা ওর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। এই নিয়ে গত ১৭ দিনে বিশ্ববিদ্যালয়ের পুকুরে এটা দ্বিতীয় মৃত্যু। আমরা পুকুরটিকে সিলগালা করার সিদ্ধান্ত নিয়েছি।

প্রসঙ্গত, ১৭দিন আগে একই পুকুরেই ডুবে মারা যায় ১৫ বছর বয়সী তুষার আহমেদ। বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে একইভাবে হারিয়ে যায় তুষার। পরবর্তীতে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নবম শ্রেণীর ছাত্র তুষার বিশ্ববিদ্যালয়ে কর্মরত একজন স্টাফের ভাগিনা ছিল।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: শেকৃবি
লিংক সফলভাবে কপি হয়েছে!