ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ছাত্র-শিক্ষকদের যৌথ উদ্যোগে ঢাবির হলে পরিচ্ছন্নতা অভিযান

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৯, ১০ সেপ্টেম্বর ২০২৪
ছাত্র-শিক্ষকদের যৌথ উদ্যোগে ঢাবির হলে পরিচ্ছন্নতা অভিযান
ছবি: ডেইলি বাংলাদেশ

ছাত্র-শিক্ষকদের যৌথ উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম হলে স্বেচ্ছা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

মঙ্গলবার হল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা। 

এ সময় অধ্যাপক ড. সায়মা হক বিদিশা পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি গ্রহণ করায় শিক্ষার্থীসহ হল প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, আমাদের বিশ্ববিদ্যালয় ও হলকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখা আমাদেরই দায়িত্ব। একটি সুন্দর পরিবেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। হল পরিষ্কার, বৃক্ষরোপণসহ বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম সারাবছর চালিয়ে যাওয়ার পাশাপাশি যেকোনো ক্রান্তিকাল ও দুর্যোগে দেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। 

Advertisement

এদিকে হল প্রাধ্যক্ষ ড. আব্দুল্লাহ-আল-মামুন জানান, হলে গেস্টরুম প্রথা, নির্যাতন, অন্যায় ও অত্যাচারসহ সমাজের সব ময়লা-আবর্জনা ঝেড়ে ফেলার প্রতীকী কর্মসূচি হিসেবে ছাত্র-শিক্ষকরা এই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছেন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!