ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

রাবির ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের নতুন পরিচালক

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৫, ৯ সেপ্টেম্বর ২০২৪
রাবির ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের নতুন পরিচালক
অধ্যাপক মুহাম্মদ সাজ্জাদুর রহিম। ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অফিস অফ দি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ সাজ্জাদুর রহিম। উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব তাকে এ নিয়োগ দেন। 

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। 

রোববার উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব তাকে এ নিয়োগ দেন। 
রোববারই নিজ দায়িত্বে যোগদান করেছেন তিনি। দায়িত্ব পালনে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রত্যাশা করেন।

Advertisement

মুহাম্মদ সাজ্জাদুর রহিম বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল বিভাগ থেকে ১৯৯৯ সালে বিএসসি (ইঞ্জিনিয়ারিং) ও ২০০৬ সালে জাপানের রিতসুমেইকান বিশ্ববিদ্যালয় থেকে এম ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করেন।

তিনি ২০০২ সালে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন এবং ২০২৪ সালে অধ্যাপক পদে উন্নীত হন। এ পর্যন্ত তার ৩৫টির অধিক প্রবন্ধ, সম্পাদিত গ্রন্থের অধ্যায় ও কনফারেন্স পেপার প্রকাশিত হয়েছে।

এই পরিচালকের ৩৫টির অধিক প্রবন্ধ, সম্পাদিত গ্রন্থের অধ্যায় ও কনফারেন্স পেপার প্রকাশিত হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!