মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় লালন শাহ হল প্রভোস্ট অধ্যাপক ড. আকতার হোসেন বন্যার্তদের জন্য নগদ অর্থ প্রদান করেন। এসময় অর্থগ্রহণ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয় সমন্বয়ক এস এম সুইট।
সুইট বলেন, বন্যা শেষে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর পুনর্বাসন ও আর্থিক সহযোগিতায় দেশবাসীকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। দেশের ক্রান্তিকালে সবাই সহযোগিতা করছে। বন্যার্তদের পাশে থাকায় লালন শাহ হল কর্তৃপক্ষকে প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
.png)
হল প্রভোস্ট অধ্যাপক ড. আকতার হোসেন বলেন, ছাত্র জনতা যেভাবে স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে দেশের সংস্থার করছে তা প্রশংসনীয়। ছাত্র জনতা দেশকে নেতৃত্ব দিলে দেশ দ্রুত এগিয়ে যাবে। অভ্যুত্থানের পরবর্তী দেশের এত বড় একটা বন্যায় লাখ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে। দেশের সব স্তরের মানুষ যে যেভাবে পারছে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে।