ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৫, ৩ সেপ্টেম্বর ২০২৪
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ
ছবি: সংগৃহীত

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. এজেডএম মোস্তাক হোসেন ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন।

সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের আচার্য বরাবর পদত্যাগপত্র পাঠিয়ে দেন তিনি। পদত্যাগের কারণ হিসেবে ‘ব্যক্তিগত কারণ’উল্লেখ করেছেন ডা. মোস্তাক হোসেন।

এর আগে, সোমবার দুপুরে উপাচার্যের পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি, তার কার্যালয়ে ও তার ব্যক্তিগত সহকারীর রুমে তালা লাগিয়ে দেন শিক্ষার্থীরা।
 

ডেইলি-বাংলাদেশ/এমকে/কেবি
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!